• ঢাকা মঙ্গলবার
    ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৪:৩৪ পিএম

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (২৩ জুন) ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ জুন) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৩২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

জেইউ
আর্কাইভ