• ঢাকা সোমবার
    ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

করোনায় মৃত্যু ছাড়াল ২৭ হাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১১:৩৯ এএম

করোনায় মৃত্যু ছাড়াল ২৭ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুহার দিন-দিন কমে আসছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭ জন। একই সময় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে পৌঁছল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, গত একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

মৃত্যু হওয়াদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশালে ২ জন ও সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নূর/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ