• ঢাকা বৃহস্পতিবার
    ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রাজস্ব ফাঁকিতে ৮ কাস্টমস কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০১:০৬ পিএম

রাজস্ব ফাঁকিতে ৮ কাস্টমস কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত মালামাল খালাসে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ৮ কাস্টমস কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদক উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মো. মাহমুদুল হাসান মুন্সী, মো. মাহবুবর রহমান, মো. ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম, মাহমুদা আক্তার লিপি ও রাজস্ব কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বদলিকৃত দুই কর্মকর্তার আইডি ব্যবহার করে সাতজন সিঅ্যান্ডএফের সহযোগিতায় বন্দর থেকে আমদানিকৃত মালামাল খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

শামীম/এম. জামান

আর্কাইভ